০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপির নেত্রী হাবিজা বেগমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর হাবিজা বেগমকে পরিকল্পিত হত্যাকান্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একে এম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি নাজমা পারভীন, শহর মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আজাদ, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সাহনাজ পারভীন, শহর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি