১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ফিরেছে স্বাভাবিকতা

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ | | ৬৭৫
, টাঙ্গাইল :

পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের ফলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ফিরেছে স্বাভাবিকতা। দেশজুড়ে লাগাতার পরিবহন ধর্মঘটে অচলাবস্থায় দাঁড়িয়ে ছিল এ মহাসড়কের পরিবহন ব্যবস্থায়।

বুধবার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে অনির্দিষ্টকালের নামে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।



এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বলেন, সড়ক দুর্ঘটনা কোনো পরিবহন চালক বা শ্রমিককের উদ্দেশ্যমূলক ঘটনা নয়, এটা সম্পূর্ণই অনিচ্ছাকৃত।

এতে যেমন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, তেমনি ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনাকবলিত শ্রমিকের পরিবার। ফলে যেমন ঘটে সাধারণ মানুষের প্রাণহানি, তেমনি এ প্রাণহানি থেকেও মুক্তি পায় না পরিবহন চালক বা শ্রমিক। সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকের দিক বিচার বিশ্লেষণ করেই দেশে পরিবহন আইন চালু করা হয়।

সম্প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ধর্মঘট ডাকে শ্রমিকরা।

সরকারের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে দেশব্যাপী চলমান এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই তারা টাঙ্গাইল জেলার সকল পরিবহন চলাচলের অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি