১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গার্মেন্টসকর্মী শিউলী হত্যা 

আরিফের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুস্কৃতিকারীদের কাছ থেকে সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে পড়ে গার্মেন্টস কর্মী শিউলী বেগমের (২৮) মৃত্যুর ঘটনায় শিউলীর সহকর্মী আরিফের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় মির্জাপুর থানা পুলিশ আদালতের কাছে আরিফের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার থেকে এই রিমান্ড কার্যকর হবে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুর হক আরিফকে দ্বিতীয় দফায় তিন দিনের  রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সকাল আনুমানিক ৭টার দিকে বাস যোগে পুষ্টকামুরী চরপাড়া গ্রামের শরীফ খানের স্ত্রী গার্মেন্টস কর্মী শিউলী তার কর্মস্থল গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট গার্মেন্টসে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসে আর্তচিৎকারের কিছুক্ষণ পর দেড় কিলোমিটার দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী নামক স্থান থেকে শিউলীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

ঘটনার ১৫ দিন পর বাসটি আটক এবং মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বাস চালক রনি শেখ ও তার ছোট ভাই  হেলপার  সোহেল রানা ওরফে রানা শেখ এবং শিউলীর সহকর্মী আরিফ খানকে গ্রেফতার করে। রনি শেখ ও রানা শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাংখার চর গ্রামের মুক্তার শেখের ছেলে। আরিফ মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চরপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

আরিফ খানকে পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও কোন তথ্য উদঘাটন করতে পারেনি। আরিফের দেয়া এলোমেলো তথ্যে পুলিশ এই ঘটনার সঠিক কোন তথ্য পাচ্ছেননা বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজান জানিয়েছেন। 

বাস চালকের ভাষ্য মতে আরিফই এই ঘটনার মুল নায়ক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি