১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সনাক্তের নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৩জন। যার মধ্যে দিয়ে সনাক্তের নতুন রেকর্ড গড়লো টাঙ্গাইল। আর রেকর্ড শনাক্তের দিনে করোনা ও উপসর্গ নিয়ে ৭জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার ৫৭.৯২ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ৩জন আর উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় আরো দুই জন মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে তিনি অবগত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৩১ মে পর্যন্ত ১৪ মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৬ জন। জুন মাসে আক্রান্ত মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ১২ থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের হার ছিল ৩২ শতাংশের ওপরে। জুন মাসে ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত হয়ে ১৪ মাসে ১১৮ জন মারা গেছেন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে গত জুন মাসে। অর্থাৎ এ জেলায় সংক্রমণ নয় হাজার ছাড়িয়েছে। তবে জুলাই মাসে সংক্রমন ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ৪১৩জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫৭.৯২ শতাংশে। 

জেলায় আজই সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২৩, মির্জাপুরে ৪২,কালিহাতীতে ৩১, মধুপুরে ২৬, ঘাটাইলে ২৩, দেলদুয়ারে ২১, ভ‚য়াপুরে ১৩, সখিপুরে ১০, গোপালপুরে ৯, বাসাইলে ৬, ধনবাড়িতে ৫, নাগরপুরে ৪ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৯০৪৪ জন। করোনায় মারা গেছেন ১৩৫জন। সুস্থ হয়েছেন ৪৮৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৪ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭৩৬ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি