১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভর্তি পরীক্ষায় প্রক্সি

কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীসহ আটক ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ আগস্ট ২০১৮ | |
ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) সকালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় আবেদনকারীর পরিবর্তে অন্যজন অংশ নেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান (২২) ও ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার (২০) কে আটক করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ি কেন্দ্রের বাইরে থেকে তাদের সহযোগী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. আশিকুর রহমান (২৩) ও মেহেদী হাসান (২০) কে আটক করা হয়। 

অপর দিকে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে আরেকজনকে আটক করা হয়েছে। পরে তাদের টাঙ্গাইল মডেল থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৫১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রক্সি দেওয়ায় তিনজন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৬৯ জন পরীক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি