১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুরের ঘটনায় সহকারি রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদারের কর্মীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকা প্রতীকের প্রার্থী ছোট মনিরের ছবি এবং আসবাবপত্র ভাংচুর ও লুট করে।

লিখিত অভিযোগে আরো বলা হয়, ঈগল প্রতীকের কর্মীরা দেড়শতাধিক সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার সময় সেখানে অবস্থানরত ৪/৫জন নৌকার কর্মীকে মারপিট করে। তারা অফিস ড্রয়ারে নির্বাচনী কাজে রাখা ২৮ হাজার টাকাও লুট করে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, সহসভাপতি রফিকুল ইসলাম চান মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা তাতীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একামত আলী সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আক্তার শিখা প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা দোষীদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য এ হামলার ঘটনায় গত বুধবার রাতে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অর্ধশতাধিক ঈগল প্রতীকের কর্মীকে আসামী করে সহকারি রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি