১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

মির্জাপুরে জামানত হারিয়েছে ১১ চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মে ২০১৬ | | ১১৩
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৩৩ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি ৪, বিএনপি ১, কৃষক শ্রমিক জনতা লীগ ১ ও স্বতন্ত্র ৫ জনসহ ১১ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। মোট প্রাপ্ত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাতিল হচ্ছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন, জামুর্কী ইউনিয়নে ডি এম নুরুল ইসলাম রাজ্জাক মিলন (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ৫৯৬। বাঁশতৈল ইউনিয়নে বদুর উদ্দিন (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ৯৪। ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. ছিবার উদ্দিন (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ১২৫। উয়ার্শী ইউনিয়নে শহিদুর রহমান (জাতীয় পার্টি)। তার প্রাপ্ত ভোট ১৪৮।

মহেড়া ইউনিয়নে মো. আলী হোসেন খান (বিএনপি)। তার প্রাপ্ত ভোট ৫৫। বানাইল ইউনিয়নে মো. শরীফুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ)। তার প্রাপ্ত ভোট ৯৮। আনাইতারা ইউনিয়নে মো. মিজানুর রহমান আবু (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৩৪০। বাঁশতৈল ইউনিয়নে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৮৮। উয়ার্শী ইউনিয়নে আশিকুর রহমান মোল্লা (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৬৫। এস এম বাবুল হোসেন (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ৩৯ ও মো. সহিদুর রহমান (স্বতন্ত্র)। তার প্রাপ্ত ভোট ১২০৬।

২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ৩, বিএনপি ২, স্বতন্ত্র ২ ও আওয়ামী লীগ বিদ্রোহী ১জন চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ আহমেদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এসব প্রার্থী প্রাপ্ত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোটও না পাওয়ায় তাদের জামানত বাতিল করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি