১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ড. মোঃ নূরুল আলম তালুকদার

উদ্যেক্তাদের এগিয়ে আসতে হবে, ব্যাংক টাকা নিয়ে বসে আছে

| টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ অক্টোবর ২০১৭ | | ২১৭৬
, টাঙ্গাইল :

সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ নূরুল আলম তালুকদার বলেছেন, মধুপুরের আনারস নষ্ট হয়ে যাচ্ছে, কাঠাঁল নষ্ট হয়ে যায়। কিন্তু এটাকে প্রিজার্ভ করার কোন ক্যাপাসিটি কেউ করে না। উদ্যেক্তাদের এগিয়ে আসতে হবে, ব্যাংক টাকা নিয়ে এখন বসে আছে। এখন শুরু করেন। সোনালী ব্যাংক অবশ্যই রেডি। আপনাকে লোন দিতে। আর এভাবেই সোনার বাংলা গড়তে হবে।

শনিবার টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট এর কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মানুষের মৌলিক চাহিদার গুলোর মধ্যে বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসায় কোন সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, আবাসন এখন পিছানো রয়েছে। এখন মানুষ তাদের স্ট্যান্ডারবিলিটি বাড়ানোর জন্য কেউ না কেউ একটা ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী হয়ে যায়। দুই জনে চাকরী করে কিস্তিতে একটা ফ্ল্যাট নিতে পারলে ভালো। কিন্তু সে দিকে আমরা পিছিয়ে আছি। কেননা হাউজ বিল্ডিং লোন শুধু মাত্র হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দিত, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকও দিত কিন্তু এত ব্যাপক হারে নয়। এইবার সোনালী ব্যাংকে সার্কুলার হওয়ার পরে অন্যান্য ব্যাংকও সার্কুলার দিচ্ছে। আমরা মনে করি এটা আবাসন ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরো বলেন, সোনালী ব্যাংকের প্রত্যেক শাখা থেকে এসএমই লোন দেওয়া হচ্ছে। একটি শাখা থেকে যদি তিনটি ইন্ডাষ্ট্রি করা হয় তাহলে এলাকার জনগন সেখানে কাজ করবে, সেখানে চাকরী পাবে। আর ইন্ডাস্ট্রি থেকে যে পন্য তৈরি হবে তা সারা দেশেই ছড়িয়ে যাবে অথবা সেখানে গুদামজাত করা যাবে। এভাবে গ্রামীন অর্থনীতির একটা বিকল্প আসতে পারে।

সোনালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের অধিনস্ত সকল শাখার প্রধানদের অংশগ্রহনে আয়োজিত মত বিনিময় সভা ব্যাংকের ময়মনসিংহ জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইউসুফ আলী, জেনারেল ম্যানেজার ও কোম্পানী সচিব এ কে এম সাজেদুর রহমান খান।

মতবিনিময় সভায় ব্যাংকের টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের কর্মকর্তারাস বিভিন্ন শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি