০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা সুরক্ষায় কালিহাতীতে ডক্টরস সেফটি চেম্বার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ডাক্তার এবং রোগীদের সুরক্ষায় ডক্টরস সেফটি চেম্বারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ডক্টরস চেম্বার এবং উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা'র উদ্ভাবন ও বাস্তবায়নে তৈরি ডক্টরস সেফটি কার্টের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও কালিহাতী থানার ওসি হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, সারাবিশ্বের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। পাশাপাশি আমাদের বাংলাদেশেও প্রতিদিন করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়ছে। এতে ডাক্তারসহ পুলিশ ও প্রশাসনের লোক আক্রান্ত হচ্ছে। আমরা এজন্যই ডক্টরস চেম্বারের ব্যবস্থা করেছি, যাতে ডাক্তাররা নিরাপদে থেকে রোগীদের সেবা দিতে পারে।  যাতে করে তাদের মধ্যে মিনিমাম কোন ভয় না থাকে যে আমরা আক্রান্ত হতে পারি। আমরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ভালো রাখতে চাই, ডাক্তার কে ভালো রাখতে চাই। ডাক্তার সুস্থ থাকলে রোগীদের সেবা দিতে পারবে। এই ধারণা নিয়েই ডক্টরস সেফটি চেম্বার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, এ ডক্টরস চেম্বারে আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তারা সম্পূর্ণরূপে প্রটেক্টেক, তারা যদি নিরাপদে থাকে তাহলে আমাদের কালিহাতীর টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি ভালো থাকবে। এখানে টিকেট কাউন্টার থেকে টিকেট নেয়া থেকে শুরু করে একদম ফার্মেসিতে যে ঔষধ ডেলিভারি দিবে প্রত্যেকটি মানুষকে আমরা এই সেফটি চেম্বারের মধ্যে রেখে তার সেবাটা প্রদান করতে পারবো

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি