১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের টহল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বস্থি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

যানজট আর ভোগান্তির নামই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। কিন্তু পুরোই উল্টো চিত্র এবারের ইদ যাত্রায়।

পবিত্র ঈদুল ফিতরে দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই মহাসড়কে রয়েছে বাড়তি গাড়ির চাপ কিন্তু নেই কোথাও কোন যানজট। যাত্রী, চালক ও স্থানীয়দের দাবি রাস্তা সম্প্রসারণের চেয়ে বেশি সুফল আসছে প্রশাসনের কঠোর নজরদারির কারণে। অনেকেই বলেছেন চার লেনের অনেক অংশই পূর্বেও খুলে দেওয়া হলেও যানজট ছিল নিত্য সঙ্গী। কিন্তু ইদকে কেন্দ্র করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের টহল ও পুলিশ প্রশাসনের বাড়তী নিরাপত্তা এবং কঠোর নজরদারিই স্বস্তি ফিরিয়েছে এ মহাসড়কে চলাচলরতদের।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে টাঙ্গাইল রাবনা বাইপাস হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ভ্রাম্যমান আদালত টহল দেয়। 

পরে এলেঙ্গা এসে প্রেস ব্রিফিংকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ ইদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজটমুক্ত রাখতে মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু, নগর জলফৈই থেকে পাকুল্যা ও মির্জাপুর থেকে গোড়াই পর্যন্ত তিনটি পয়েন্টে ৬ জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছে। 

তিনি আরও বলেন, এ মোবাইল কোট যানবাহন আটকে রেখে ভোগান্তি সৃষ্টি বা জরিমানা করার উদ্দেশ্যে নয়। মানুষের সেবা করার জন্য, ইদ যাত্রায় স্বস্তি ফিরাতে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করছে।

মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধ, রাস্তার মাঝখানে পার্কিং করে যাত্রী উঠা-নামা না করা, রাস্তায় কোন গাড়ি বিকল হলে তা দ্রুত রেকার দিয়ে রাস্তা পরিষ্কার করা ছাড়াও যানজটমুক্ত মহাসড়কের জন্যই ভ্রাম্যমান আদালত কাজ করছে বলেও তিনি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি