১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকায় ভোট চাইলেন মুক্তিযোদ্ধা ও সন্তানরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চাইলেন উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা। 

শুক্রবার (২২ মার্চ) উপজেলা মোড় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যৌথ উদ্দ্যোগে একটি মোটর শোভাযাত্রা বের হয়। 

মোটর শোভাযাত্রাটি উপজেলার ১২ টি ইউনিয়ন ঘুরে নৌকার মনোনীত প্রার্থী মো. কুদরত আলীকে ভোট দেওয়ার আহবান জানান। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আসাব মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলকে সে সুযোগ দিতে হবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। এ দলের প্রতীক নৌকাকে আগামী ৩১ মার্চ বিজয়ী করে নাগরপুরে পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে। 

এর আগে সকালে উপজেলা মোড় থেকে মোটর শোভাযাত্রাটির উদ্বোধন করেন নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বেকড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, সহবতপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আনিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আজিজুল হক বাবু, সাধারন সম্পাদক মাইদুল ইসলাম জিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা স্বাধীনা আক্তার সহ বিভিন্নস্তরের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি