১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাই‌লে মুক্তিযুদ্ধকালীন স্থান প‌রিদর্শণ কর‌লেন ভারতীয় যোদ্ধারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

বাংলা‌দে‌শে মু‌ক্তি‌যু‌দ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতি এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার (২৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।

প‌রে সফররত ভারতীয় দলটির সাথে স্থানীয় দুইজন মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন। এসময় মু‌ক্তি‌য‌‌দ্ধের ঘটনা নি‌য়ে স্মৃতিচারণে অংশগ্রহণ ক‌রে তারা।
মেজর জেনারেল নারায়ণ শংকর নারি (অবসরপ্রাপ্ত) এর নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ৬ জন চাকুরীরত ভারতীয় সেনা কর্মকর্তা (৫ জন সস্ত্রীক) রয়েছেন।

এর আ‌গে সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঘাটাই‌লের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পৌঁছে। প‌রে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি সস্ত্রীক তাঁদের স্বাগত জানান।  

প‌রে প্রতিনিধি দলটি দুপুর ২ টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকা উ‌দ্যো‌শ্যে ছে‌ড়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি