০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে-খান মো. নুরুল আমিন

তনয় কুমার বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ মার্চ ২০১৮ | | ১৩১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেছেন, “আলোকিত মানুষ হতে হলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বেশী বেশী বই পড়তে হবে। বর্তমানে ছেলে মেয়েদের বই পড়ার প্রতি আগ্রহ খুবই কম। বই না পড়ে জীবনে কেউ জ্ঞানী হতে পারে না।

জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় শনিবার (২৪ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমরা যারা সরকারি উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছি সকলে বই পড়েই এ পর্যন্ত এসেছি। বই না পড়ে কেউ ই জীবনের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে না। ছেলে মেয়েরা যত বেশী বই পড়বে তত বেশী জ্ঞানার্জন করবে। তাই সন্তানদেরকে বই পড়ার প্রতি উৎসাহ প্রদান করার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বই মেলা উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি