০১:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তবে এখন পর্যন্ত আরো ১০জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া উদ্ধার হওয়া পাঁচজন‌কে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। মৃত শিশু ফা‌হিমা আক্তার (৭) উপ‌জেলার বেরাপুশা গ্রা‌মের ওমর ফারু‌কের মে‌য়ে।

বুধবার (১৯ আগষ্ট) বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের পাউনান তুর্কি বিলে এই ঘটনা ঘটে।

নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী বলেন, বিকেলের দিকে নাগরপুর সদর ইউনিয়নের পাউনান তুর্কি বিলে নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে হাজারও মানুষজন পরিবার নিয়ে নৌকা বাইচ দেখতে আসে। এসময় একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকাতে প্রায় ৬০-৭০জনের মত দর্শনার্থী ছিল। নৌকা তলিয়ে যাওয়ায় অনেকেই সাঁতরিয়ে পাড়ে আসতে পারলেও শিশু নারীসহ অনেকেই নিখোঁজ হয় পানিতে। এতে একজ‌নের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ১০জনকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, নিখোঁজদের উদ্ধারে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম ব‌লেন, নৌকাডু‌বির ঘটনায় এক শিশুর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এছাড়া আ‌রো কমপ‌ক্ষে ১০-১২জন নি‌খোঁজ র‌য়ে‌ছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি