১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস পালিত

তনয় কুমার বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ মার্চ ২০১৮ | | ১৬৬
, টাঙ্গাইল :

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শনিবার (১৭ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এরপর প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে একত্রিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করে। পরে শিল্পকলা একাডেমির আলোচনা শেষে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় প্রতিষ্ঠানে এসে শেষ হয়।

প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন দুই সহাকারি প্রধান শিক্ষক এনই সুরাইয়া মিলোজ, রেহানা পারভীন, শিক্ষক মতিউর রহমান, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, সাইদুর রহমান, মঞ্জুর ইলাহী, শামছুল হক সাগর প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি