১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাঞ্চল্যকর দর্জি নিখিল হত্যার অভিযোগপত্র দাখিল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ জুন ২০১৭ | | ২০৭২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের হামলায় নিহত দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার (৫০) হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোপালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে তিনজনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে দুই জন গ্রেফতার ও একজন পলাতক রয়েছে। এছাড়া নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল পঞ্চগরে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

  • অভিযোগপত্রে দাখিলকৃত আসামীরা হলেন-
    অভিযুক্ত তিনজনের মধ্যে গোপালপুরের সাকারিয়া মধ্য পাড়ার মো. আব্দুল গণি মিয়ার ছেলে মো. মোসলেম উদ্দিন (২২) ও কালিহাতীর রাজাবাড়ীর মো. সেকেন্দার আলীর ছেলে নাজমুল হাসান শাকিল (২৪) গ্রেফতার এবং সিরাজগঞ্জে বেলকুচির বওড়া রফাদারবাড়ীর মো. আব্দুল নূর এর ছেলে মো. মতিয়ার রহমান (২২) পলাতক রয়েছে।

উলে­খ্য, ২০১৫ সালের ৩০ এপ্রিল গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে মোটরসাইকেলে আসা তিন তরুণ দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই নিখিলের স্ত্রী আরতি জোয়ার্দার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৫ সালের ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ এই মামলায় জড়িত সন্দেহে গোপালপুরের শাখারিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জেএমবি সদস্য মোসলেম ওরফে সুমনকে গ্রেফতার করে। পরদিন তিনি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মোসলেম জবানবন্দিতে বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অশালীন মন্তব্য করার কারণে দর্জি নিখিলকে হত্যার পরিকল্পনা করা হয়। জেএমবি সদস্য মোসলেম তাঁর দুই সঙ্গী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মতিয়ার ওরফে হৃদয় এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম ওরফে বাইক হাসানকে নিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় একটি বাসা ভাড়া নেন তারা। সেখান থেকেই ডুবাইল গিয়ে নিখিলের বাড়ি ও দোকান পর্যবেক্ষণ করেন এবং পরে পরিকল্পনা অনুসারে দর্জি নিখিলকে হত্যা করে তারা।

মোসলেম এর জবানবন্দির উপর ভিত্তিকরেই পরে নাজমুল হাসান শাকিলকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি