১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মসজিদে মসজিদে মাইকিং

নাগরপুরে ডাকাত আতঙ্ক, নির্ঘুম রাত কাটে এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ায় গোটা উপজেলায় নির্ঘুম রাত কাটে মানুষের। ডাকাত আতঙ্কে জানমাল রক্ষা করতে রাত জেগে পাহারা দেয় এলাকাবাসী। রাতে বিদ্যুৎ না থাকায় জনগণের সন্দেহ আরো বেড়ে যায়। 

রোববার রাতে উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রামে ডাকাত পড়েছে বলে স্থানীয় ইউপি সদস্য প্রথমে মসজিদে মাইকিং করে জনগণকে সর্তক করে। এ খবরটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সেল ফোনের মাধ্যমে গোটা উপজেলায় ছড়িয়ে পড়লে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। এতে জনমনে ডাকাত আতঙ্ক বিরাজ করে। 

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ বাড়ীগ্রাম এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোড়দার করে। 

মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, আমার ইউনিয়নের বাড়ীগ্রামে ডাকাত পড়েছে এ খবরের সূত্রপাত হয়। খবরটি আমার ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রথমে মসজিদে মাইকিং করেন। পর্যায়ক্রমে কলমাইদ, শুনসী, বেলতৈল, মেঘনা, চারাবাগ, পংবাইজোড়া ও বেটুয়াজানী গ্রামের মসজিদে মাইকিং করে ডাকাতের বিষয়টি প্রচার করা হয়। এর পর নাগরপুর সদর সহ গোটা উপজেলা জুড়ে ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা প্রচারে মাইকিং করা হয়। 

মামুদনগর গ্রামের রাজীব সাহা বলেন, এলাকায় ডাকাত আতঙ্কে মাইকিং শুনে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। এরপর আর সারারাত ঘুমাতে পারিনি।

পোষ্টকামারী গ্রামের শাহিনুর রহমান বলেন, মসজিদের মাইকিং শুনে খুবই ভয় পেয়েছিলাম। রাতে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি গুজব হলেও রাতে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

মামুদনগর ৯নং ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, পাবনা ও সিরাজগঞ্জ থেকে ৫/৬ জন অপরিচিত লোক বাড়ীগ্রাম তে-রাস্তার মোড়ে আসেন। সেখানে তারা চা পান করেন আর ফোনে কথা বলতে থাকেন। তাদের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়। পরে তাদের কে সেখানে আর দেখতে না পেয়ে মসজিদে মাইকিং করি সর্তক হওয়ার জন্য।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ডাকাতের খবরটি নিছক গুজব ছাড়া আর কিছুই না। রাতে খবর পেয়ে ৪/৫টি টিম ভোর ৫টা পর্যন্ত টহলে ছিল। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নাই। এক শ্রেণীর মানুষ ভুয়া এই গুজবটি মাইকিং করে জনগণকে আতংকিত করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি