০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি রয়েছে সরকারের-কৃষিমন্ত্রী

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বন্যা মোকাবেলায় সরকারের সব ধরণের প্রস্তুতি রয়েছে। বন্যার কারণে কেউ না খেয়ে থাকবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরণের সহায়তা করা হবে।

বৃহস্পতিবার তার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফএর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বন্যার ভয়াবাহতার কথা উল্লেখ করে বলেন, করোনার ভয়াবহতার মধ্যেই বন্য পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এতে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। কাজেই জরুরী ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কৃষি মন্ত্রনালয়ের সকল পার্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক দৃষ্টি রেখে কাজ করার নির্দেশ প্রদান করেন।

ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান শোভা, উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি