০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা পরিষদ নির্বাচন-২০১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন ফজলুর রহমান খান ফারুক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ৫১৭৫
, টাঙ্গাইল :

আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে নির্বাচন অফিসের উচ্চমান সহকারী নজরুল ইসলামের হাতে স্বতন্ত্র প্রার্থী দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মল্লিক মনোনয়ন প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান পদে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেনের কাছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুকসহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু, জেলা যুবলীগের সাবেক সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজা এবং দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মল্লিক তাদের মনোনয়নপত্র জমা দেন।

পরে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ ফজলুল হক মল্লিক চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, জেলায় চারজন চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এক নারী সহ ৫৭ জন মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সংরক্ষিত ৫ টি ওয়ার্ডে ১৮ জন নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।

এদের মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এবারের নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকায় ছিলেন চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত পদে ১৬ জন।

তবে ১৩ ও ১৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে মাত্র একজন করে প্রার্থী থাকায় তারাও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মোট ১৬শ’ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে ১৫জন এবং সংরক্ষিত সদস্যপদে ৫ জন মহিলা সদস্য নির্বাচিত হবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি