০১:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে সিএনজি অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের সড়কে সিএনজি অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে   আবু জাফর(৩২) ও সাদ্দাম(৩০) নামের দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।  আহতদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে উন্নত চিৎিসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে সিএনজির অটোরিক্সায় থাকা তিন ড্রাম শিং মাছ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে  পড়ে।  কিছু রাস্তার পাশের ড্রেনে নেমে যায় ও বাকি গুলো এলাকার লোকজন কুড়িয়ে নিয়েছে।  

শুক্রবার(৬ ডিসেম্বর) দুপুরের দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ রোডের মধুপুর ২৫ মাইল থেকে অর্ধ কিলোমিটার উত্তরে  বনাঞ্চলের থানারবাইদ এলাকায় ঘটেছে এমন ঘটনা।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান,  ময়মনসিংহ দিক থেকে আসা  মধুপুরগামী  অটোরিক্সা কে একই দিকে দ্রুতগামী প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ - ৩৭-৭২৬৮) অটোরিক্সাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।  এতে আহত হয় অটোরিক্সার যাত্রী ও মাছ ব্যবসায়ী আবু জাফর ও সাদ্দাম। আহতদের  উদ্ধার করে মধুপুর  উপজেলা ১০০ শয্যার  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেও অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।  দুর্ঘটনার পর সংবাদ পেয়ে অরণখোলা ফাঁড়ির পুলিশ গিয়ে সিএনজি এবং প্রাইভেট কার তাদের হেফাজতে নেয়।

মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজে  অবস্থানকালে  জানান, এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীদের কেউ তেমন আহত না হলেও অটোরিক্সার যাত্রীদের আহত হওয়ার খবর জেনেছি।  আহতদের খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়ার  আশ্বাস দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি