০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় গ্রীডে যোগ হচ্ছে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | | ১৪০
, টাঙ্গাইল :

বিদ্যুৎ সমস্যা সমাধানে চলতি বছরে জাতীয় গ্রীডে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হবে বলে জানিয়েছেন  বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ।

সোমবার টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ মেধাভিত্তক ছাত্রী সংসদের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ভোগান্তী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এছর গরম একটু আগেই চলে এসেছে এবং একই সাথে ইরিগ্রেশন শুরু হওয়ায় কিছুটা বিদ্যুৎ এর সমস্যা হচ্ছে। তবে এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে তিনি আশ্বস্থ করেছেন।

প্রি-পেইড গ্রাহক ভোগান্তীর বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে দুই কোটি প্রি-পেইড মিটারের চাহিদা রয়েছে। আমরা কেবল মাত্র এটি বিতরণ শুরু করেছি। যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছে তা সমাধান করা হচ্ছে। তারপরেও কোন গ্রাহক যদি ভোগান্তী প্রতিকার না পান তাহলে লিখিত অভিযোগ জানালে প্রতিকার করা হবে।

অনুষ্ঠানে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত অধ্যাপক জাফর ইকবালের হামলার প্রসঙ্গে বলেন, দেশ যখন মুক্তিযোদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র মৌলবাদী মতবাদকে পৃষ্ঠপোষকতা করে প্রগতিশীল মতবাতের উপর নানা ভাবে আক্রমন চালাচ্ছে। দেশ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতাকে রুখে দিতেই এ জঘন্ন আক্রমণ। তাই তরুণ সমাজকে অপশক্তিকে চিহ্নত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও ন্যাশনাল ক্যাডেট কোরের শুভেচ্চা দূত রাশেক রহমান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি