০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের এলাসিন ইউনিয়নের মুশরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালক মো.জওশন মিয়া (৩০) ওই উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া চালা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। 

আটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশাটি উপজেলার নাল্লাপাড়া থেকে দেলদুয়ার দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি নাল্লাপাড়া-দেলদুয়ার আঞ্চলিক সড়কের মুশরিয়া নামকস্থানে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত নামা কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ঘুরে কাভার্ডভ্যানের মুখোমুখি হলে কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। এসময় অটোতে থাকা অটোচালকের ছেলে ইয়াছিন (৮) গুরুতর আহত হয়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মো.ইয়াছিনকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ইয়াছিনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। 

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যান দ্রুত পালিয়ে গেলেও তা সনাক্তকরণের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি