০২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এবার প্রশ্ন ফাঁসের দায়ে দুই পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮ | | ৩৯৫
, টাঙ্গাইল :

চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায়ে সিফাত আল মামুন ও রাজু আহমেদ নামের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা দু’জনেই চলমান এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ফেব্র“য়ারি) রসায়ন তত্ত¡ীয় পরীক্ষা চলাকালীন তারা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মধুপুরের চাকন্ড মূলবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহমেদ পরীক্ষার হলের বাইরের খুব কাছেই মোবাইল পরিচালনা কর ছিল। তার বৃহস্পতিবার পরীক্ষা ছিল না। সন্দেহ হলে গোয়েন্দা পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে তার ব্যবহৃত মোবাইলের স্ক্রিনে চলমান পরীক্ষার ফাঁস প্রশ্ন পায়। তার কাছে থাকা অপর একটি মোবাইলেও প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলে। মধুপুর পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে সিফাত আল মামুনের ব্যক্তিগত মোবাইল ছিল সেটি। ওই সময় হলের ভিতরে সিফাত রসায়ন বিষয়ে পরীক্ষা দিচ্ছিল। রাজুর প্রশাসনের উদ্যোগে পরীক্ষার হল থেকে তাকে এবং রাজুকে সংশ্লিষ্ট আইনে আটক করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মধুপুর থানায় এ বিষয়ে মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি