১০:১৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষক আমান আলী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মো: ইউনুস, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ | |
, টাঙ্গাইল :

প্রকাশ্যে নিসংশভাবে পিটিয়ে ও কুপিয়ে কৃষক আমান আলী (৬০) হত্যা মামলার আসামি মো. ফরিদ মিয়া (৪০) গ্রেপ্তার করছে র‌্যাব। তিনি পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার বলার দিয়ার গ্রামের আমু মিয়ার ছেলে। আমান আলী হত্যা মামলা ৫ নম্বর আসামি ফরিদ মিয়া।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও নিহতের স্বজনরা। গত সোমবার (০১ জুলাই) বিকালে টাঙ্গাইল র‌্যাব ১২ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আসামি ফরিদ মিয়ার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে।

এছাড়াও, ওই হত্যাকান্ডের মামলার অন্য আসামিরা হলেন- মো. সবুজ খান, ফারুক খান, রঞ্জু মিয়া ও সাইদুর রহমান। এরা সবাই ধনবাড়ী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এই নিসংশ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিল ফরিদ মিয়া। 

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত আমান আলীর ভাতিজা মনিরুজ্জামানের ছেলের সাথে সাইদুর রহমানের মেয়ে প্রেমের সম্পর্ক। এনিয়ে দুই পরিবারে বিরোধ হলে গত ৫ মার্চ বিকালে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। তাদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থাকার পর ১১ মার্চ রাতে মারা যান আমান আলী।   

এদিকে, হত্যা মামলার তিন মাস পেরিয়ে গেলেও অভিযোপত্র জমা না দিয়ে গড়িমসি ও পক্ষপতিত্ব শুরু করে ধনবাড়ী থানা-পুলিশ। কোনো আসামিকেও তারা গ্রেপ্তার করেনি। এনিয়ে স্বজন ও এলাকাবাসীর মধ্যে দেখা দেয় ক্ষোভ ও হতাশা। আসামিপক্ষ প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় ন্যায়বিচার পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করে আমান আলীর স্বজনরা।

ওসি আরও জানান, আসামি মো. ফরিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি