১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২২ ধারায় স্কুলছাত্রীর জবানবন্দি

স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় ৩ মাতাব্বর আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন মাতাব্বরকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ। 

বৃহস্পতিবার আটককৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড না মুঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে ওই স্কুলছাত্রী আদালতে ২২ ধারায় জাবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে।

ধনবাড়ী থানার এসআই হান্নান ও এসআই ফরহাদ হোসেন জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে গণধর্ষণের এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী তিন মাতাব্বরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাতাব্বরা হলেন ধনাবড়ী পৌর শহরের চালাষ চৌরাস্তা এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে আব্দুর রহমান (৫৮), ধনবাড়ী বাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে মাজহারুল হক (২৫) ও বন্দ টাকুরিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. জালু মিয়া ওরফে জালু ড্রাইবার (৪৫)। গ্রেফতার তিন মাতাব্বরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করলে বিজ্ঞ আদালত রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে বলে এসআই ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন।

এ ঘটানায় তিন মাতাব্বরকে গ্রেফতার করলেউ এখনো মূল ধর্ষণকারী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, গণধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী তিন মাতাব্বরকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ওই শিক্ষার্থীকে পরীক্ষার সাজেশন দেয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে ধনবাড়ী বাগান বাড়ী লিচু বাগান ছাত্রাবাসে নিয়ে ১১ জন বখাটে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে অসুস্থ মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় গণধর্ষণের এ ঘটনা কাউকে না বলার হুমকী দিয়ে ছেড়ে দেয়া হয়। রক্তাক্ত মেয়েটি বাসায় গিয়ে তার বাবা-মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানাজানি হলে প্রভাবশালী কতিপয় মাতাব্বর ঘটনাটি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং বাবা-মাকে জিম্মি করে অসুস্থ মেয়েটিকে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। 

পরবর্তীতে ধামাচাপা দিতে ব্যর্থ হলে গত বুধবার পুলিশ পাহারায় ধনবাড়ী থানায় গিয়ে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১১ ধর্ষকসহ ১৬ জনকে আসামী করে ধর্ষণ মামলা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি