০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় কারাগারে ৪ 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর পাইকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ৪ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মাসুম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তারা হলেন- উপজেলার কামান্নার মন্টু ভূইয়ার ছেলে এমডি ভূইয়া, গোলড়া গ্রামের ফজু মিয়ার ছেলে কাউছার, বলিখন্ড গ্রামের জামাল মিয়ার ছেলে সেলিম রেজা এবং হাসড়া গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে হাবিব।  

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, আসামীরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

হামলার শিকার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন বলেন, অন্যায়ভাবে যারা আমাদের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে যেনো কারো ইন্ধনে এ ধরণের জঘন্য অপরাধ করার সাহস না পায়। 

উল্লেখ্য, কালিহাতীর গোপালদিঘী কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াটা বাজারে চেয়ারম্যান আজাদ হোসেনের উপর হামলায় হয়। হামলায় চেয়ারম্যান ছাড়াও আরো ৫ জন গুরুতর আহত হন। 

তিনি বুধবার রাতে কালিহাতী থানায় ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।  ফলে বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন ২২ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে কর্তৃপক্ষ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি