১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অস্ত্র মামলায় দুই যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | | ২১৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের একটি অস্ত্র মামলায় দুই যুবককে ৭ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রবিউল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম। দন্ডিতরা বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ এপ্রিল টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর মধ্যপাড়ার আজিজের বাড়ীতে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় টাঙ্গাইল পৌর এলাকার চর কাগমারার আব্দুল আলিমের ছেলে ওয়াহাব আলীর কাছ থেকে একটি একনলা বন্ধুক ও এনায়েতপুরের আব্দুল আজিজের ছেলে আশরাফ আলীর কোমড় থেকে ৪ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। ওই দিনই এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলা দায়ের করেন। ১ মে এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন টাঙ্গাইল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সালাউদ্দিন।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি আলমগীর খান মেনু ও এপিপি মনিরুজ্জামান সেলিম। অপরদিকে আসামী পক্ষের আইনজীবী ছিলেন শামীমুল আক্তার শামীম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি