০৪:২৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুর্বৃত্তের ছুরির আঘাতে ব্যবসায়ী আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তের ছুরির আঘাতে এক  মুদি ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগুটিয়া গ্রামের আবু বক্করের পুকুর পাড়ে ।  আহত মুদি ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ বাগুটিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।  সে খিলদা বাজারে পাইকারী মুদির ব্যবসা করেন।

আহত ব্যবসায়ীর চাচাত ভাই মেহেদী হাসান তুহিন জানান, শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় তার মুদি দোকানটি বন্ধ করে খিলদা বাজার থেকে বাগুটিয়া নিজ বাড়ীতে ফিরছিলেন পথিমধ্যে আবু বক্করের পুকুর পাড়ে পৌছালে পিছন থেকে কে বা কাহারা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অধিক রক্তক্ষরণের ফলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এবিষয়ে খিলদা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান দিপুল জানান, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি