০২:৪০ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া স্মরণে সড়কের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | | ৮৩
, টাঙ্গাইল :

বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত পাপিয়া সেলিমের নামে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে শিমলা পাড়া-হেমনগর সড়কের নামকরণ করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের পক্ষে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার সড়কের শিমলাপাড়া অংশে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে সড়কটি উদ্বোধন করেন।

এসময় পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. সেলিম তরফদার, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাচ্চু, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার সরকার, গোপালপুর বিআরডিবি’র চেয়ারম্যান মো. বাবুল আকন্দ, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এম আজমল খান, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম হীরা, জননেত্রী শেখ হাসিনা পরিষদের নেতা কাজী সোহরাব হোসেন, মেহেদী পারভেজ জালাল, ছালেহা আক্তার ইতি, রমেছা খানম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শেখ রাসেল, ধনবাড়ী পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি ও টেলিভিশন চ্যানেল এস’র টাঙ্গাইল প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী শাখার আইন বিষয়ক সম্পাদক জীবন মাহমুদ শক্তি, দৈনিক আমার সংবাদ পত্রিকার গোপালপুর প্রতিনিধি সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরের শিমলাপাড়া পুরাতন তালুকদার বাড়ির কৃতি সন্তান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি