১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাওদা বিল থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ সেপ্টেম্বর ২০১৭ | | ১৪৬
ছবি- কংকন ¤্রং।-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের হাওদা বিল থেকে কংকন ¤্রং (২৭) নামের এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে স্বজন ও এলাকাবাসী হাওদা বিলের পানি থেকে তার মৃত দেহ উদ্ধার করেন। মৃত কংকন উপজেলার জলছত্র বাজার এলাকার রূবায়ন মারমার ছেলে। তিনি ¯œাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।

কংকনের স্বজনদের কাছ থেকে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অব্যাহতভাবে কংকন রাতে বাড়ির পাশের হাওদা বিলে মাছ শিকারে যান। প্রতিদিনের মতো শুক্রবার রাতে বাড়ির কাছেই শান্তি নিকেতনের ছাত্র নিবাসের পাশে ওই বিলে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় দুপুরের পর থেকে স্বজন ও এলাকাবাসী কয়েকটি নৌকা নিয়ে ওই বিলে তাকে খোঁজ করতে বের হন।

বিকেল ৫ টার দিকে হঠাৎ করে অনুসন্ধানকারী দলের এক নৌকার কাছেই মাছ ধরার এলাকাতে তার মরদেহ ভেসে উঠে। পরে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

সাঁতার জানা কংকনের মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণে হলে ফুলে উঠার কথা উল্লেখ করে ভগ্নিপতি মিথুন জাম্বিলসহ স্বজনরা জানান, উদ্ধার হওয়া কংকনের ঘাড় মটকানো থাকায় তার মৃত্যু রহস্যজনক ।

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি