০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৯ ফেব্রুয়ারী) রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই খামারপাড়া গ্রামের তমছের আলীর পারিবারিক কবরস্থান থেকে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রাতের কোন এক সময়  ওই গ্রামের মৃত তমছের আলীর পারিবারিক কবরস্থান থেকে তমছের আলী ও ছেলে ফজল মিয়ার স্ত্রী আল্লাদি বেগমের কবর খুড়ে কঙ্কাল চুরি করে নেয়া হয়। পরে রবিবার (১০ ফেব্রুয়ারী) সকালে এলাকাবাসী কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের ওপর হাতের একটি কবজি পড়ে থাকতে দেখে।  এ সময় তারা দেখতে পায় ২টি কবর খুড়ে কঙ্কাল চুরি হয়েছে। প্রায় দুই বছর আগে তমছের আলী ও তার পুত্রবধূ আল্লাদি বেগম মারা গেলে তাদের ওই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আজাদ কবর খুড়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেন।
 
এর আগে ১০ ডিসেম্বর রাতে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা সামাজিক কবরস্থানের কবর খুড়ে তিনটি কবরের কঙ্কাল চুরি হয়। 

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা কবর খুড়ে দুটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি