১০:০১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুতে ৩৩ হাজার যানবাহন পারাপার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ জুলাই ২০২১ | |
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় গণপরিবহনসহ প্রায় ৩৩ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।

রোববার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা হতে রোববার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ঘন্টায় যাত্রীবাহি বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন মিলিয়ে ৩২ হাজার ৭১৩টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে সেতুর টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।

তিনি আরো জানান, শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা হতে শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৩৩ হাজার ৯১২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮শ টাকা। গতকালের আজ আজ টোল আদায় প্রায় ১০ লাখ টাকা টোল আদায় কম হয়েছে। কমেছে যানবাহনের সংখ্যাও।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি