১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো বিড়িসহ কালিহাতীতে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কথিত জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগানো ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়িসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূক্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সহদেবপুর ইউনিয়নের ভূক্তা গ্রামের মৃত আব্দুল হালিম বেপারীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), একই এলাকার খোরশেদ আলমের ছেলে শিপু হোসেন (৩০)।

এসময় সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগানো ২ লাখ ৩৫ হাজার ৬২০ টাকা মূল্যের ১৩ হাজার ৯০ প্যাকেট মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়িসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মিষ্টি বিড়ি এবং মোহিনি বিড়ির প্যাকেটে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কথিত জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বহুদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে মিষ্টি বিড়ি ও মোহিনী বিড়ি বিক্রয় করে আসছিলো। তাদরে বিরুদ্ধে কালিহাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ক (ক)/২৫ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি