১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সবজি চাষে স্বাবলম্বী পাহাড়ি অঞ্চলের মানুষ

আব্দুল লতিফ, ঘাটাইল থেকে | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চলের একটি বিশাল এলাকা জুড়েই পাহার। এক সময়ের অবহেলিত জনপদ হিসেবেও পরিচিত। কালের বিবর্তনে আজ শক্তিশালী অর্থনীতি অঞ্চলে পরিনত হয়েছে। আর এই পরিবর্তনশীল অর্থনীতিতে মূল ভুমিকা রাখছে বিভিন্ন প্রকারের সবজি চাষ।

সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া ইউনিয়ন এর সাথে বর্তমানে সাগরদিঘী, লক্ষিন্দর, সংগ্রামপুর নামে আরো ৩টি নতুন ইউনিয়ন গঠিত হয়েছে। একটি সময় এ সব অঞ্চলে শিক্ষাদীক্ষাসহ অর্থনীতিতে পিছিয়ে ছিলো। বর্তমানে এ অঞ্চলে এখন কলেজ, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিয়েছে এই শিক্ষার আলো।

এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এলাকায় শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে গেছে। এক সময় কোন রোগি অসুস্থ হলে ঘাটাইল সদরে আসতে অনেক বেগ পেতে হলেও বর্তমানে রাস্তা ও যাতায়াত সহজ হওয়াতে এরকম সমস্যায় পড়তে হচ্ছে না। আর এর পিছনে রয়েছে অর্থনীতিতে উন্নয়ন।

আর এই অর্থনীতিতে উন্নয়ন ঘটিয়েছে সবজি চাষ, মুরগীর ফার্ম, গরুর ফার্ম। এ এলাকায় প্রায় ২০০ থেকে ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে সবজির। এ অঞ্চলের লোকজন সবজি বিক্রি করে বছরে ৪০ থেকে ৫০ লাখ টাকা আয় করছে বলে ঘাটাইল কৃষি অফিস সুত্রে জানা যায়।

যদিও বর্তমানে ডিমের দাম কম থাকাতে অনেক খামারী তাদের ব্যবসা নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। পাহাড়ি অঞ্চলের সবজি চাষ এ এলাকার অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখছে।

এলাকার ফুলমালিরচালা, আশারিয়াচালা, কামালপুর, পাগারিয়া, আমতলা, সলিংবাজার, সানেবান্ধা, সাগরদিঘীসহ বিভিন্ন অঞ্চলে সবজি চাষ হচ্ছে। এসব সবজির মধ্যে কলা, পেপে, শশা, বেগুন, সীম, কুমড়া, লাউ, করলাসহ বিভিন রকমের সবজি। যা চাষ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভুমিকা রাখছে এ অঞ্চলের মানুষ। এসব সবজি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী হচ্ছে। আর এ কাজে জড়িতরা এক সময় বেকার অবস্থায় থাকলেও বর্তমানে বেকারত্ব ঘুছিয়ে স্বনির্ভর হয়েছে।

ঐ এলাকার পোল্ট্রি ঔষধ ও ফিড ব্যবসায়ী মোঃ আব্দুল বাকীর জানান, এক সময় আমাদের এলাকা অনেক পিছিয়ে ছিলো কিন্তু বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে দেশের অর্থনীেিত বিশেষ ভুমিকা রাখছে বেকাররা।

মুরাইদ গ্রামের আবু সাইদ জানান, বর্তমানে আমাদের এলাকায় প্রচুর পরিমানে সবজি চাষ হয়। যা বিক্রি করে অনেক টাকা আয় হচ্ছে।

ঘাটাইল উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস জানান, আমরা পাহারি অঞ্চলে কৃষকদের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি ভালো ফলনের জন্য। অদুর ভবিষ্যতে আরো সহযোগিতা করবো যাতে তারা সবজি চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি