টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম হুমায়ন খান পন্নীর ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার সকালে করটিয়া এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম হুমায়ন খান পন্নীর বড় মেয়ে সোনিয়া খান পন্নী। সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাসাইল-সখিপুরের সাবেক এমপি মোরশেদ আলী খান পন্নী টিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সা’দত কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি সৈয়দ জাদিত হোসেন জাদিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জল প্রমুখ।
এসময় গন্যমাণ্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...