০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার এমপি কে ঢাকায় প্রেরণ (ভিডিওসহ)

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ নভেম্বর ২০১৭ | | ২৪৩২
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের নাটিয়াপাড়া নামকস্থানে এক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ গোলাম মোস্তফা আহম্মেদ গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে এ্যাম্বুলেন্সযোগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় পাঠানো হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাসের সাথে তাকে বহনকরা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসের চালকসহ তার সাথে থাকা আরো তিনজন আহত হন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শহীদুল­াহ কায়সার জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমীন, পুলিশ সুপার মোঃ মাহবুব আলম ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ হাসপাতালে ছুটে যান।

দেলদুয়ার থানার ওসি (তদন্ত) দিদারুল ইসলাম জানান, জাতীয় সংসদ ২৯ (গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার পথে মহাসড়কের নাটিয়া পাড়া নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্যসহ তার সাথে থাকা অপর ৩জনও গুরুতর আহত হয়। তাদের মধ্যে সাংসদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতারের দায়িত্বরত চিকিৎসক সোবহান জানান, সাংসদের অবস্থা অত্যন্ত আশংকাজনক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি