১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুর উপজেলা পরিষদে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | | ৭৯৩
, টাঙ্গাইল :

টানা কয়েকদিনের বৃষ্টির পানিতে ভূঞাপুর উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হলেও পানি নিষ্কাশনের জন্য কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

বৃষ্টির পানিতে পরিষদের সামনের রাস্তা ডুবে রয়েছে। সরেজমিনে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরিষদের সামনের খালে বৃষ্টির পানিতে ডুবে গিয়ে পুরো কার্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পরিষদের সামনের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।

এছাড়া বৃষ্টির পানিতে কর্মকর্তা/কর্মচারী ও সাধারন মানুষদের আবাসিক ভবন, সমাজসেবা কার্যালয়, বিআরডিবি, আনসার ও ভিডিপি এবং একটি বাড়ি একটি খামার কার্যালয়ে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুতই প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। যেহেতু উপজেলা পরিষদটি মেইন সড়কের পাশে সেহেতু পরিষদ এলাকা সুন্দর বর্ধনের কাজ শুরু করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি