মুজিব শতবর্ষের বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে র্যালি হয়েছে।
শনিবার র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সূতি ভি এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, ওসি মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আলিম আল রাজি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, এস এম রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দও কর্মসূচীতে অংশ নেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...