১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গাফিলতির অভিযোগ

বেতন পাচ্ছে না বঙ্গবন্ধু সেতু’র কর্মকর্তা-কর্মচারীরা

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬ | | ৩৯৯৫
, টাঙ্গাইল :

দেশের অন্যতম বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিবিএ’র প্রকৌশলীদের গাফিলতির কারনে তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু রক্ষনাবেক্ষন ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত সাবেক এমসিসিসি-এসইএল-ইউডিসি জয়েন্ট ভেঞ্চার কোম্পানীর মেয়াদ শেষ হওয়ার পর সেতুটির রক্ষনাবেক্ষনের জন্য নতুন করে কমিউনিকেশন কন্ট্রাকশন কোম্পানী অব চায়না (সিসিসিসি) কে দায়িত্ব দেয়া হয়।

অপরদিকে সেতুর টোল আদায়সহ সেতুর অন্যান্যের পরিচালনার জন্য নতুন কোন কোম্পানী নিয়োগ না হওয়ায় এর দায়িত্ব নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিবিএর অধীন সেতুর টোল আদায় এবং সংশ্লিষ্ট কাজে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী সেতুর সাইট অফিসের সহকারি প্রকৌশলীদের দায়িত্বহীনতার কারনে তিন মাস যাবত কোন বেতন পাচ্ছেন না। ফলে দীর্ঘদিন যাবত বেতন না পাওয়ায় অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। এছাড়া বিবিএর সাইট অফিসের প্রকৌশলীদের কাছে বেতনের বিষয়ে বলতে গেলে চাকুরি হারানোর ভয় দেখানো হয় বলে কর্মরত অনেকেই অভিযোগ করেছেন।

সেতুতে নিয়োজিত দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সেতুর রক্ষনাবেক্ষন ছাড়া বাকি টোল আদায়সহ অন্যান্য বিষয়ে পরিচালনার দায়িত্বে রয়েছেন সুতরাং সরকারি ভাবেই বেতন বা বকেয়া বেতন দিতে হবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে। টেকনিক্যাল সমস্যার কারনে বেতন দিতে সময় হচ্ছে বলে জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করেন, বঙ্গবন্ধু সেতুর বিবিএর সাইট অফিসের প্রধান সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলীকে বকেয়া বেতনের জন্য জিজ্ঞাস করতে গেলে চাকুরী হারানোর ভয় দেখান তিনি। চাকুরী হারানোর ভয়ে প্রতিবাদ করার সাহস হচ্ছে না।

তারা আরো জানায়, চাকুরীর টাকা দিয়েই আমাদের সংসার চলে। ঘরে খাবার নেই। তিন মাস ধরে বেতন না পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুর টোল এন্ড ফাইন্যান্স কর্মকর্তা মো. আতিকুল হাসান বলেন, যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সরাসরি টোল আদায় করছে। সুতরাং সরকারি টাকা বা বেতন পরিশোধের জন্য টেকনিক্যাল সমস্যা আছে। মূলত টেকনিক্যাল বিষয়ের কারনে বেতন প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে শুনেছে অতিদ্রুতই বকেয়া বেতন দেয়া হবে।

এ বিষয়ে একাধিকবার মোবাইলে যোগাযোগে ব্যর্থ হয়ে অফিসে গিয়ে বক্তব্য নিতে গেলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ আছে বলে জানান বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি