১২:২৭ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘বাপজানের বায়োস্কোপ’ ছবির পরিচালক

রিজুকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ | | ৮৫৩
, টাঙ্গাইল :

নিজ শহর টাঙ্গাইলে সংবর্ধিত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির পরিচালক রিয়াজুল রিজু।

২০১৫ সালের তার নির্মিত ছবি আটটি বিভাগে নয়টি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করায় বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব রিয়াজুল রিজুকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইলের আরেক কৃতি সন্তান নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম। বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন,

নাট্যকার মাসুম রেজা, নাট্যনির্দেশক নির্দেশক শাহেদ সরিফ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। সংবর্ধনার জবাবে রিয়াজুল রিজু তার বক্তব্যে বলেন, আমি অভিভুত। নিজ শহরের মানুষ যে সন্মান জানিয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে রিজুকে প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ অতিথিদের সাথে নিয়ে রিয়াজুলের মাথায় সংবর্ধনা মুকুট পড়িয়ে দেন। অনুষ্ঠানে রিজুকে পরিচালিত ‘বাপজানের বায়াস্কোপ’ ছবির অংশ বিশেষ প্রদর্শণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি