১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের ব্যবস্থা নেয়া হবে

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ জানুয়ারী ২০১৭ | | ২৪৬৯
, টাঙ্গাইল :

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের সাথে পুলিশের ধাক্কা ধাক্কির বিষয়ে মন্ত্রী আরো বলেন, ঐদিন আমি বিষয়টি না জেনে বলেছিলাম। এখন এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হবে। সাংবাদিকদের সাথে পুলিশের সুসম্পর্ক রয়েছে বলেও তিনি এসময় দাবি করেন।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখিপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।

উপজেলার সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসইল-সখিপুরের সাংসদ অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল সদরের সাংসদ ছানোয়ার হোসেন, মহিলা সাংসদ মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, সখিপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, সখিপুর পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি