০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ সম্মেলনে সাইদুর

আমি বিবাহিত নই, রাজনৈতিকভাবে হেয় করতেই অপপ্রচার

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ | | ৪৯৩৯
, টাঙ্গাইল :

আমি বিবাহিত নই- এমন দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সম্পাদক সাইদুর রহমান।

বুধবার বিকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিবাহিত এমন তথ্য ভাইরাল কে কেন্দ্র করে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও এ বিষয়ে সাংবাদিকদের সামনে ব্যাখ্যা দিতেই তিনি এ সাংবাদিক সম্মেলন করেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাভাবিপ্রবি ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান বলেন, গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কতিপয় ফেইক আইডি ও ফেন পেজে আমার বৈবাহিক অবস্থা নিয়ে অপপ্রচার করা হয় এবং এর উপর ভিত্তি করে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাইদুর আরো বলেন, আমাকে বির্তকিত ও রাজনৈতিকভাবে হেয় করতেই এ ধরনের মিথ্যা ও আজগবি অভিযোগের সৃষ্টি করা হয়েছে।

একই সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রাজিব মোল­া উপস্থিত থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে খোলামেলা কথা বলেন।

এসময় তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে স্ক্রিন শটটি ভাইরাল হয়েছে তা ইডিট করে প্রকাশ করা হয়েছে। প্রকৃত সত্য তথ্যগুলো আমার কাছে রয়েছে। বিএনপি, জামায়াত শিবিরের কিছু এজেন্ট আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এমনটা করেছে বলে আমার মনে হয়।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইদুর রহমান বলেন, মাহফুজা আক্তার রাখি নামে কাউকে আমি চিনি না। এ ঘটনায় কাউকে সন্দেহ করেন কি না, এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি সাইদুর।

এদিকে দুপুরে সামাজিক যোগাযোগ ও গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাইদুর রহমান ও রাজিব মোল­ার অনুসারীরা।

সংবাদ সম্মেলনে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তাছিকুল আলম তুষার, সাংগাঠনিক সম্পাদক ইকবাল হাসান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ শাহরিয়ার রহমান সৈকত, সাধারন সম্পাদক মোহাইমিনুল কাইয়্যুম, কোষাধ্যাক্ষ মোঃ রবিউল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক দিদারুল ইসলাম, সাংবাদিক আসাদুল­াহ জুনাইদ, ফারজানা মাসুমসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্যান্য সাংবাদিক ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উলে­খ্য, বিবাহিত হওয়া সত্বেও তথ্য গোপন রেখে সাইদুর রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও এক সময়ের তুখোড় ছাত্রদল কর্মী হয়েও রাজিব মোল­া যুগ্ম-সাধারন সম্পাদকের পদ পেয়েছেন বলে উভিযোগ উঠেছে। এসব তথ্য ভাইরাল হওয়ার পর তাদের বহিস্কারের দাবীতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে মাভাবিপ্রবি ছাত্রলীগের একাংশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি