১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ’লীগ নেতা বাপ্পি হত্যা মামলা 

এমপি রানার আংশিক জেরা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পী হত্যা মামলার সাক্ষী বড় ভাই টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা’র আংশিক জেরা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইল প্রথম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ জেরা অনুষ্ঠিত হয়।

এর আগে এ মামলার স্বাক্ষী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সকাল সাড়ে ১০টায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

সকাল সোয়া ১১টায় চাঞ্চল্যকর বাপ্পী হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শুরু করেন আদালতের বিচারক প্রথম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদা খানম। এই মামলায় ইতিপূর্বের ধার্য তারিখে বড় ভাই এমপি রানার স্বাক্ষ্য গ্রহণ শেষ হয়।

আজ আসামীপক্ষের আইনজীবীরা সোয়া ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আংশিক জেরা সমাপ্ত করে। পরে আদালতের বিচারক আগামী ৩০ আগষ্ট অসমাপ্ত জেরার জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসার সামনে দুর্বৃত্তরা বাপ্পীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ওই সময় বাপ্পীর বন্ধু মতিনকেও একইভাবে হত্যা করে। ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর বাপ্পীর বাবা আতাউর রহমান খান বাদী হয়ে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি