১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিক সোহেল পারভেজের স্মরণসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ অক্টোবর ২০১৭ | | ৩৭১
, টাঙ্গাইল :

সদ্য প্রয়াত সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল পারভেজের স্মরণ সভা ভূঞাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল।

স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামানিক, প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আখতার হোসেন খান, প্রয়াত সোহেল পারভেজের বড় ভাই আব্দুল গফুর মিঞা, অধ্যাপক মনোয়ার হোসেন মনো, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সন্তোষ কুমার দত্ত, ডিসিবি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা শফিকুল ইসলাম শাহীন, দৈনিক আজকাল খবরের প্রতিনিধি সৈয়দ সরোয়ার সাদী রাজু, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক এশিয়ান এইজের প্রতিনিধি খন্দকার এনামুল হক মুকুল, সাংবাদিক আসাদুল খান, বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান হোসেন প্রমুখ।

সোহেল পারভেজ দৈনিক ভোরের ডাক পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি, প্রভাতী কিন্ডার গার্টেনের শিক্ষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সোহেল পারভেজ ১ অক্টোবর ইন্তেকাল করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি