১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনমনে আতঙ্ক

নাগরপুরে ফের ডাকাতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | | ৪৯৬
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ১ দিনের মাথায় ফের ডাকাতি সংগঠিত হয়েছে। এতে ওই এলাকায় চরম ভাবে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

গত রোববার রাতে উপজেলার তেহালিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার তেহালিয়া গ্রামের আ. রাজ্জাকের বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা আলমিরা ও সোকেছের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগের দিন (শনিবার) রাতে একই ইউনিয়নের কইটোলা ও শ্যামপুর গ্রামে পৃথক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা কইটোলা গ্রামের ম্যামলেন্দু দাস বাবুল ও আলী আজগর এবং শ্যামপুর গ্রামের মঙ্গল মিয়ার বাড়িতে হানা দেয়।

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জ্যোতিষা নন্দ সেন (৫৫), জোৎস্না রানী সরকার (৪৫), জনি সেন (২৭), আলী আজগর (৩০), পরিস্কার বেগম (৩০) রিপা বেগম (২৫) গুরুতর আহত হয়।

এদের মধ্যে আলী আজগরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রোববার তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি