০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের মাঝে ইউএনওর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস।

এসব খাদ্রসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। 

শনিবার দিনব্যাপী উপজেলার হাদিরা ও ঝাওয়াইল ইউনিয়ন এবং গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে প্রথম দফায় দেড় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি করে আলু বিতরণ করা হয়েছে।

ইউএনও বিকাশ বিশ্বাস বলেন, “সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকজনকে ঘরে থাকার আহবান করা হয়েছে। তার প্রেক্ষিতে দিনমজুর, কর্মহীন মানুষ, অস্বচ্ছল ভ্যান চালক, হত-দরিদ্র ও অসহায় মানুষদের আয়ের কোনো উৎস না থাকায় তাদেরকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। 

গোপালপুর উপজেলায় পাঁচ শতাধিক পরিবারকে এ খাদ্য সহযোগিতার আওতায় আনা হয়েছে। তারই অংশ হিসাবে আজ শনিবার প্রায় দেড়শতাধিক পরিবারের মাঝে এ সব খাদ্রসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্রসামগ্রী ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। 

কোন জায়গায় কোন ধরণের ভীর হতে দেয়া হয়নি। আমি নিজে গাড়ীতে করে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ীতে ও পথেরধারে দরিদ্র লোকজন পেয়ে তাদের হাতেও বিতরণ করেছি। 

পথে দরিদ্র ও বৃদ্ধ লোকদের এসব খাদ্রসামগ্রী বাড়ীতে নেয়ার জন্য ভ্যান ভাড়াও দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সব খাদ্যসামগ্রী প্রতিটি ইউনিয়নের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন হাদিরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার ও ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমূখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি