০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক ব্যবসায়ীর দন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | | ১৯৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা ও হাতিবান্ধা এলাকার দুই গাঁজা বিক্রেতাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১১ অক্টোবর) বিকালে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দন্ড দেন।

এর আগে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল, পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল, ডিএনসি ও পুলিশের সদস্য সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত তক্তারচালা বাজার, হাতিবান্ধা পূর্বপাড়া ও দাড়িয়াপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানে ১৬ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ দাড়িয়াপুরের আব্দুস সালাম ও জরিনা বেগমকে আটক করে।

এ সময় গাঁজা সেবনের অভিযোগে হাতিবান্ধা গ্রামের পরীক্ষিত সরকারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আব্দুস সালাম ও জরিনা বেগমকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি