০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৩দিন ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনদিন ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে আমিনুর রহমান খান বাপ্পীর ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও শোকর‌্যালিতে বাঁধা দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে কলেজ পাড়ায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার বাসার সামনে থেকে একটি শোক র‌্যালি বের হলে পুলিশ ১৪৪ ধারার বিষয়টি অবহিত করলে স্থান ত্যাগ করে সকলেই। পরে পরিবারের পক্ষ থেকে বাপ্পী স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফুল দেয়া হয়।

জানা যায়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, বাপ্পী স্মৃতিস্তম্ভে পুস্তপর্বক অর্পণ ও শোকর‌্যালি এবং শুক্রবার বিকেলে শহীদ মিনারে আলোচনা সভা।

এদিকে পাল্টা কর্মসূচির মধ্যে রয়েছে সকালে নির্যাতিত আওয়ামী পরিবারের ব্যানারে সকালে নিহত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে সমাবেশ। পরদিন শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ। এছাড়াও শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

অপর দিকে টাঙ্গাইল পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪৪ ধারার বহাল রাখা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শণ করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

উল্লেখ্য, ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিজ বাড়ির কাছেই খুন হন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পী। তিনি সাবেক এমপি রানার বড় ভাই এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি