০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ও এমএস-এর ১২ বস্তা চাল উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

আটককৃতরা হলেন- উপজেলার চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের হাছেন মিয়া ও ঠান্ডু মিয়া। তারা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। 

জানা যায়, মঙ্গলবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে হাছেন মিয়ার বাড়ি থেকে ৫বস্তা ও ঠান্ডু মিয়ার বাড়ি থেকে ৭ বস্তা চাল উদ্ধার করে। ডিলার এসএম ইব্রাহীমের খাদ্যবান্ধবের ১০ টাকা মূল্যের চালের বিক্রয়কেন্দ্র ভাতকুড়া বাজারে। বাজারের বিক্রয়কেন্দ্র থেকে ওই দুইটি বাড়িতে চাল রাখা হয়। এরপর ওই বাড়ি থেকে শনিবার ও রবিবার রাতে অটোভ্যানযোগে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। 

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিণ-ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, ‘ খাদ্যবান্ধব কর্মসূচির ১২বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এঘটনায় হাছেন ও ঠান্ডু নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে এসআই কমল সরকার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি