১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি’র ১৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭ | | ১৭৯৬
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ১৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

এবারও নির্ধারিত দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর কোন কর্মসূচি উদযাপন করা হচ্ছে না বলে জানা গেছে। তবে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আনন্দ র‌্যালী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রিতি ফুটবল খেলাসহ নানা কর্মসূচি উদযাপন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের কারনে ১৭-তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি। এদিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কারনে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি খুবই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ১৫ অক্টোবর। ক্লাস শুরু হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়বে। তাই আগামী ২৪ অক্টোবর সকল বিভাগের সকল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২-ই অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক ও মানসম্মত উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আমৃত্যু সংগ্রামের চারণভূমি টাংগাইল জেলার সন্তোষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের ২৫ অক্টোবর।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি